০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপকসহ প্রাকৃতিক দুর্যোগে সচেতনতামূলক মহড়া, র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মো. আজিজুর রহমান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মনিরুল ইসলাম শোভনের পরিচালনা এতে বক্তব্য রাখেন উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিসের কর্মী ও বিভিন্ন উপজেলার দফতর প্রধানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত : ০৪:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩