১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

চলতি মাসেই শুরু হচ্ছে প্রাথমিকে দুপুরে টিফিন: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিকে শিক্ষার মান উন্নয়ন ও ঝড়ে পড়া রোধের লক্ষে চলতি মাসেই একযোগে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় গুলোতে সরকারি ভাবে ছাত্র-ছাত্রীদের দুপুরের খাবার মিড-ডে মিলের পরির্বতে টিফিন চালু করা হবে ।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দেশ সেরা চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, দেশের প্রতিটি বিদ্যালয়কে ডিজিটালে রুপান্তরীত করতে ল্যাব কম্পিউটার, প্রজেক্টর সহ আধুনিক শিক্ষার উপকরণ দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের আর পিঠে করে বইয়ের ব্যাগ বহন করতে হবেনা। বিদ্যালয়েই সব ব্যবস্থা করা হবে। মায়েরা শুধু তাদের সন্তানকে নিয়মিত ভাবে বিদ্যালয়ে পাঠাবেন এবং সূর্য্য ডোবার পরেই বাচ্চারা যেন বাড়িতে যান এই দ্বায়িত্ব পালন করবেন।

জাতীয় ভাবে শ্রেষ্ঠ হওয়া গুণী প্রধান শিক্ষক এরফান আলীর চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পরিবেশ দেখে তিনি মুগ্ধহন। দেশে সরকারের উন্নয়নের চিত্র তুলেধরে আগামী নির্বাচনে শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট চান।

সমাবেশে সভাপত্বি করেণ ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।এতে বক্তব্য রাখেন, রংপুর বিবাগীয় উপপরিচারক মুজাহিদূল ইসরাম, ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার শিলা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার অরিফুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব শিক্ষা দিবসে জাতীয় ভাবে নির্বাচিত হওয়া চরভিটা সরকারি বিদ্যালয়ের গুণী প্রধান শিক্ষক এরফান আলী।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

চলতি মাসেই শুরু হচ্ছে প্রাথমিকে দুপুরে টিফিন: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩