০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আক্তার হোসেন নামের এক অটোরিক্সা ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নগর ক্যালেনপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

অটোরিক্সা ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, নগর ক্যানেলপাড় এলাকায় অটোরিক্সা গ্যারেজ ও ওয়ার্কসপের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিলাম। বেশ কিছুদিন যাবত একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিন আমার গ্যারেজ ও ওয়ার্কসপের আশেপাশে বিভিন্ন ধরনের মাদক বিক্রি ও সেবনকারীরা সেবন করে আসছিল। এতে বাঁধা দেওয়ায় রবিন ও তার লোকজন কয়েকবার হুমকি ধামকি দিয়ে আসছেন। এরই জের ধরে শুক্রবার সকালে রবিন, জাহাঙ্গীর, শিমুল, মোমোনসহ ১৫/২০ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় তারা গ্যারেজে ব্যাপক ভাংচুর চালায়। পরে তারা গ্যারেজে থাকা ৫ টি অটোরিক্সা ছিনিয়ে নিয়ে যায়। এসময় বাঁধা দিতে গেলে গ্যারেজের কর্মরত সাইফুল ইসলামকে মারধর করে হুমকি ধামকি দিয়ে চলে যায় হামলাকারীরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সাহেদ বলেন, ব্যবসায়ীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

প্রকাশিত : ০৫:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩