টাঙ্গাইলে করোনেশন ডামাটিক ক্লাবে অস্থায়ী ভাবে নির্মিত রাজ্য সিনেপ্লেক্সে সরকারি অনুদান প্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রুপকার সিনেমা চলছে। শুক্রবার সদর উপজেলার সবার জন্য প্রথম দিনই উম্মুক্ত দেখার ব্যবস্থা করেছে সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে যারা না জানে তারা এই সিনেমা দেখে জানতে পারবে। এই সিনেমা দেখে যেনো বঙ্গবন্ধুর সম্পর্কে সবাই অবগত হতে পারে সে জন্য সবার দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই সিনেমার প্রদর্শনী করার ব্যবস্থা করা হবে।
এসময় টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম আলমগীর বলেন, ধন্যবাদ জানাই মাননীয় সংসদকে এই ধরনের সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। এই সিনেমা দেখে সবাই বঙ্গবন্ধুর জীবনী জানতে পারবে।বঙ্গবন্ধুর জীবনী জানলে সবাই বুঝতে পারবে স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা।
হোসনেরা বেগম নামে এক দর্শনার্থী বলেন, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে অনেক কিছু অজানা। এই সিনেমা দেখে এখন কিছু জানতে পারলাম, বঙ্গবন্ধুর ত্যাগ, মুক্তিযুদ্ধের সময় তার বলিষ্ঠ নেতৃত্ব সহ অনেক অবদান রয়েছে।
শহিদুল ইসলাম নামে একজন বলেন, মুজিব একটি চেতনা যে আমরা বলি সত্যি মুজিব চেতনা। এই সিনেমা দেখে সত্যি গর্বিত মনে করছি মুজিব এই দেশের জন্য কি করছে। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের জন্যই এই দেশ স্বাধীন হয়েছে।
অস্থায়ী নির্মিত রাজ্য সিনেপ্লেক্সের মালিক রাজ্য বলেন,বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত এই সিনেমা ঢাকা থেকে এনেছি খুব কষ্টে। কারণ টাঙ্গাইলে কোন সিনেমা হল নেই। এক সময় এই টাঙ্গাইলে ৫টি সিনেমা হল ছিলো বর্তমানে একটিও নেই। তাই অস্থায়ীভাবে এই ক্লাবে সিনেপ্লেক্সে বানিয়ে সিনেমা গুলো চালাচ্ছি।সরকারের কাছে অনুরোধ যাতে করে টাঙ্গাইলে একটি সুন্দর এসি বিশিষ্ট একটি সিনেপ্লেক্সে করার ব্যবস্থা করো দেওয়া হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















