প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমান কাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। এ উৎসব সর্বজনীন। সাম্প্রদায়িক সম্পীতির ঐতিহ্য অক্ষুন্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। “দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুসংহত করবে বলে তিনি মন্তব্য করেন।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সকল ধর্মের লোক শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন।
শনিবার দপুরে উপজেলা পরিষদ হলরুমে গোয়াইনঘাট উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাশ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আসলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি গোপাল কৃষ্ণ দে, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, গোলাম রাব্বানী সুমন, লোকমান হোসেন শিকদার, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, যুব ঐক্য পরিষদের সভাপতি সুলাল কান্তি দে, উপজেলা তাতী লীগের সভাপতি দীপক চক্রবর্তী, যুব নেতা গণেষ দে, অরুপ চন্দ্র দাশ অপু, বিধু চন্দ্র চন্দ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কান্তি দে ভুদন।
এর আগে মন্ত্রী ইমরান উপজেলার রাধানগর বাজার-উত্তর ইসলামপুর-ত্রিপুরা বন্তির রাস্তা ও রাধানগর বাজার-বাউরভাগ হাওর রাস্তার টেংরা খালের উপর নবনির্মিত ব্রিজের উদ্বোধন করেন।
১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র: মন্ত্রী ইমরান আহমদ
-
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি - প্রকাশিত : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- 54
ট্যাগ :
জনপ্রিয়




















