১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

রাজনৈতিক দলে যুক্ত হলেন নকুল কুমার

অবশেষে রাজনৈতিক দলে যোগ দিলেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এ যোগ দিয়েছেন।
রবিবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদেন তিনি।

গণমাধ্যমকে নকুল কুমার বিশ্বাস বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের কাছ থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি।
এ সময় তিনি গানে গানে বলেন, আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রাজনৈতিক দলে যুক্ত হলেন নকুল কুমার

প্রকাশিত : ০৪:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩