১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

আইনশৃঙ্খলার অবনতি রোধে সিনিয়র সচিবকে সমন্বয়ের দায়িত্ব

কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটনোর প্রবণতা রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এটা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১৮ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে কমিটির সভাপতি মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘অবৈধ অস্ত্র, নাশকতামূলক কাজ, ধর্মীয় উসকানি ও আইনশৃঙ্খলার অবনতি করার জন্য একটু প্রবণতা কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে। এ ব্যাপারে যাতে সব সময় সতর্ক থাকা যায়, অঘটন ঘটাতে যাতে না পারে, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যাতে সবসময় সচেতন থাকতে পারে- সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি।’

মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য বিভিন্ন বাহিনী সমন্বয় করার জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাহিনীগুলোর এসব কাজ তিনি সমন্বয় করবেন।’

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলার অবনতি রোধে সিনিয়র সচিবকে সমন্বয়ের দায়িত্ব

প্রকাশিত : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩