০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে ।
(৩০ অক্টোবর সোমবার) সকাল ১১টায়
সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে,জনতা ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম এস এম আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, যুগ্ন পরিচালক বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম মিন্টু কুমার বডুয়া,উপ-ব্যবস্হাপক বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম বরকত উল্লাহ চৌধুরী সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার ভক্ত চন্দ্র দও,সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহফুজুর নবী খোকন ।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর নির্দেশনায় ও
জনতা ব্যাংক পিএলসি সাতকানিয়া শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সহযোগী ছিলেন সাতকানিয়া উপজেলার কর্মরত সকল তফশিলী ব্যাংকের ম্যানেজার ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে বরকত উল্লাহ চৌধুরী জাল নোট শনাক্ত ও আসল নোট চেনার বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় তিনি বলেন,১০০ ও ৫০০টাকা মূল্যমান নোটের বাম পাশে ৪ মি.মি চওড়া চুলের বেণী সদৃশ নিরাপত্তা সুতা রয়েছে যার একটি অংশ লাল হতে সবুজ রঙে পরিবর্তিত হয় এবং অপর অংশে নোটের মূল্যমান (১০০ টাকা ,৫০০ টাকা) মুদ্রিত রয়েছে। ২০০ টাকা মূল্যমান নোটের বাম পাশে ৪ মি.মি.চওড়া নিরাপত্তা সুতা রয়েছে যা লাল হতে সবুজ রঙে পরিবর্তিত হয় এবং ১০০০ টাকা মূল্যমান নোটে ৫ মি.মি.চওড়া নিরাপত্তা সুতা রয়েছে যা সোনালী হতে সবুজ রঙে পরিবর্তিত হয় । ২০০ ও১০০০ টাকা মূল্যমান নোটের নিরাপত্তা সুতায় বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও নোটের মূল্যমান (২০০ টাকা ১০০০টাকা) মুদ্রিত আছে। নোটগুলো নাড়াচাড়া করলে এতে হলোগ্রাফিক ইমেজ পরিলক্ষিত হয়।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩