০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

লালমনিরহাটে আগুনে পুড়ে আট দোকান ছাই-ক্ষতি অর্ধকোটি টাকা!

লালমনিরহাটের পাটগ্রামে আগুন লেগে আট দোকান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বুধবার (১ নভেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার বাউরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- ব্যবসায়ী আনোয়ার হোসেন, বুলু মিয়া, নবীউল ইসলাম, আব্দুর রশিদ, হাবিবুল হক, আবু তালেব, সোহরাব আলী ও আলম হোসেন।

বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মামুন সরকার জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান ব্যবসায়ীরা। রাত ৩ টার দিকে বাজারের একটি মুদির দোকানে হঠাৎ আগুন লাগে।

খবর পেয়ে পাটগ্রাম ও হাতীবান্ধা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই বাজারের আটটি দোকান ও মালামাল সর্ম্পর্ণ পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

পাটগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মফিদার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

লালমনিরহাটে আগুনে পুড়ে আট দোকান ছাই-ক্ষতি অর্ধকোটি টাকা!

প্রকাশিত : ০৫:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩