০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ঈশ্বরদীতে রেলের নিরপত্তায় বিজিবি মোতায়েন, কড়া নিরপত্তা বলয়

মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার পর রেলপথে নাশকতা প্রতিরোধে কড়া নিরপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন পুরো এলাকা। আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাকালীন সময়ে সতর্ক অবস্থান নিয়েছেন আওয়ামীলীগ নেতাকর্মীরাও। প্রতিবন্ধকতা ছাড়াই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন।
বুধবার দুপুরে ঈশ্বরদী জংশনের লোকোশেডে আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ইট পাটকেল, ককটেল ও পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে ট্রেনের জানালার গ্লাস ক্ষতিগ্রস্থ হলেও, হতাহতের ঘটনা ঘটেনি। অতির্কিত এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানালেও, পুনরাবৃত্তি এড়াতে কঠোর নিরপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নাশকতা প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনসারের পাশাপাশি মোতায়েন করা হয়েছে এক প্লাটুন বিজিবি। আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাকালীন সময়ে সতর্ক অবস্থান নিয়েছেন আওয়ামীলীগ নেতাকর্মীরাও।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান, মৈত্রী এক্সপ্রেসে বুধবারের হামলায় ক্ষয়ক্ষতি না হলেও প্রশাসন রেলের নিরপত্তায় নজরদারি বৃদ্ধি করেছে। যাত্রাকালীন সময়ে রেলের নিরপত্তা নিশ্চিতে রেলওয়ের পাশ্ববর্তী এলাকার প্রতি দুই কিলোমিটারে চারজন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রেলের ট্রলিকারে রেলপথ ও আশেপাশের এলাকা পরীক্ষা করে ট্রেনের যাত্রাপথ নির্বিঘ্নে করতে সমন্বিত ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো জানান, মৈত্রী এক্সপ্রেসে হামলার ঘটনায় পাকশী রেলওয়ে থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞতনামাদের আসামি করে মামলা দায়ের করেছে। হামলাকারীদের সনাক্তকরণ ও গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, মৈত্রী এক্সপ্রেসে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ঈশ^রদী জংসনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। এ সময় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক কমিটি করে রেলে নাশকতা প্রতিরোধে কাজ করার ঘোষণাও দেন তারা। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া জামান কাকলী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডলসহ আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বলেন, আমরা বিএনপি জামাতের রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ডে মোকাবিলা করতে চেয়েছি। কিন্তু তারা জঙ্গিবাদী কায়দায় জনগণের জান মাল ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করার চক্রান্ত শুরু করেছে। আমরা রেলওয়ের পাশ্ববর্তী সকল গ্রামে জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে নাশকতা প্রতিরোধে কমিটি করেছি। প্রশাসনকে সর্বাত্মক সহায়তার পাশাপাশি জনগণ সাথে নিয়েই আমরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
এদিকে নাশকতার চেষ্টা হলেও তার প্রভাব পড়েনি রেলের শিডিউলে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিটি ট্রেন সঠিক সময়ে স্বাভাবিকভাবের ঈশ্বরদী জংসন ছেড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

ঈশ্বরদীতে রেলের নিরপত্তায় বিজিবি মোতায়েন, কড়া নিরপত্তা বলয়

প্রকাশিত : ০৯:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩