১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঈশ্বরগঞ্জ-১৫৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক সাংসদ ছাত্তার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ-১৫৩ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ।
রবিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার নিজ হাতে মনোনয়নপত্র জমা দেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ১৯৯৬ ও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য  নির্বাচিত হয়েছিলেন। এরপর আওয়ামী লীগে ও জাতীয় পার্টি জোটে নির্বাচন করায় আওয়ামী লীগকে এই আসনটি জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমামকে ছেড়ে দিতে হয়। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার পুনরায় ময়মনসিংহ-৮ আসনে আওয়ামী লীগের  সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী।
মনোনয়ন জমা দেয়ার পর আওয়ামী লীগ প্রার্থী আব্দুস ছাত্তার বলেন, ‘আমি মানুষের কাছে যাব, মানুষ যদি আমাকে গ্রহণ করে, নির্বাচিত হবো।
ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ঈশ্বরগঞ্জ-১৫৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক সাংসদ ছাত্তার

প্রকাশিত : ০৭:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩