০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

খানসামায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সভা অনুষ্ঠিত

‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এ স্লোগানের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ (১৮ থেকে ২৪ নভেম্বর) উদযাপন করা হয়।

বুধবার (২২ নভেম্বর ২০২৩) সকাল ১১ টার সময় এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট স্বাস্থ্য অধিদফতরের আয়োজনে খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মলয় কুমার কুন্ডু এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আসিফ জাহান পিয়াস খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক সহ হাসপাতাল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় এন্টিবায়োটিকের অপব্যবহার রোধ করার লক্ষ্যে ওষুধ বিক্রেতা ও সেবাগ্রহীতা জনসাধারণকে নিয়ম মেনে এন্টিবায়োটিক সেবন করা এবং অপব্যবহার রোধসহ এটির ডোজ সেবনে আরো সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয়

বৃষ্টিহীন আষাঢ়ে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

খানসামায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩