০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

গাজীপুরে পুনাকের সচেতনতামূলক কর্মশালা ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

গাজীপুরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বুধবার (২২ নভেম্বর) সকালে গাজীপুর পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম।

পুনাক গাজীপুরের সভানেত্রী জিনিয়া ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে শতাধিক অসহায় ও দুঃস্থদের হাতে বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এরমধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু, পেয়াজ ও নগদ টাকা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন, নাজমুস সাকিব খান ও তাজরিয়ান রবি স্বর্ণ উপস্থিত ছিলেন।
পরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. রিফাত সুলতানা। ক্যাম্পে পুলিশ সদস্য ও তাদের পরিবারের শতাধিক নারীকে চিকিৎসা প্রদান করা হয়।
ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

গাজীপুরে পুনাকের সচেতনতামূলক কর্মশালা ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

প্রকাশিত : ০৭:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩