গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে উড়াল সড়কের উপর থেকে দুটি পেট্রোল ও ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার (২২ নভেম্বর) রাত ৭:৩০ মিনিটের সময় উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে । এতে দুটি পেট্রোল বোমা বিস্ফোরিত হলেও ককটেল বিস্ফোরণ না হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে করেন উপজেলা ভূমি অফিসার আল মামুন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম নাসিম ও মাওনা হাইওয়ে থানা পুলিশ। উপস্থিত প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, মাওনা চৌরাস্তা উড়াল সড়কের ঢাকা গামী লেনের উপর থেকে শ্রীপুর আঞ্চলিক সড়কের শুরুতে ককটেল ও পেট্রোল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। তাতে পেট্রোল বোমা বিস্ফোরিত হয় কিন্তু ককটেল অবিস্ফোরিত থাকে। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা ভূমি অফিসার বলেন, মাওনা চৌরাস্তায় এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এতে পেট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে। তবে কে কারা এই কাজ করেছে জানা যায়নি। দুর্বৃত্তরা বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করে পালিয়ে যায়।
০৯:০১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
শ্রীপুরে মহাসড়কে পেট্রোল ও ককটেল বোমা নিক্ষেপ
-
রোমান আহমেদঃ শ্রীপুর - প্রকাশিত : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- 62
ট্যাগ :
জনপ্রিয়




















