০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আলীকদম উপজেলায় গ্রাউস এর উদ্যোগে ইয়ুথ গ্রুপ গঠন

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় তৃণমূল পর্যায়ে শান্তি সম্প্রিতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুব ও নাগরিকদের সম্পৃক্ত করতে এবং জাতীয় যুবনীতি ২০১৭ বাস্তবায়নের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউসের “আস্থা” প্রকল্পের আয়োজনে আলীকদম উপজেলার জেলা পরিষদ রেষ্ট হাউস এর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রকল্পের ফিল্ড অফিসার জনাব দীপু তঞ্চঙ্গ্যা এর সঞ্চালনায় শুরু হওয়া উক্ত সভায় “আস্থা” প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার জনাব রুপায়ন চাকমা বলেন “কর্মএলাকার তৃণমূল পর্যায়ে যুব নেতৃত্বের বিকাশে বয়স্ক ও যুবদের মেলবন্ধন তৈরির মাধ্যমে অংশগ্রহণমূলক সমাজ গঠন করা, জাতীয় যুবনীতি-২০১৭ এর আলোকে দক্ষ যুবসমাজ গঠনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর যুবদের অধিকার নিশ্চিত করা এবং সমাজ ও দেশের উন্নয়নে যুবদের সম্পৃক্ত করণে উদ্যোগ সৃষ্টিতে উক্ত “আস্থা” প্রকল্পটি অত্র এলাকায় বিশেষ ভুমিকা রাখবে। এছাড়াও প্রান্তিক এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাগরিক অধিকার বঞ্চিতদের সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সমন্বয়ের মাধ্যমে সহায়তা করা হবে বলে তিনি জানান।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সুজন চৌধুরীকে আহ্বায়ক এবং মিজানুর রহমান ও লিলিউ মার্মাকে যুগ্ম আহ্বায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট উপজেলা পর্যায়ে একটি ইয়ুথ গ্রুপ গঠন করা হয়। যুব সমাজের উন্নয়নে লক্ষ্যে বাস্তবায়নাধীন গ্রাউসের উক্ত প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পেরে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন ইয়ুথ গ্রুপের আহবায়ক জনাব সুজন চৌধুরী ও উপস্থিত যুবক ও যুবনারী সদস্যরা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন গ্রাউস সংস্থার “আস্থা” প্রকল্পের মনিটরিং ও রিপোটিং অফিসার, আলীকদম উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি জনাব তোহিদুল ইসলাম, ফিল্ড অফিসার জনাব দীপু তঞ্চঙ্গ্যা ও আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক ও যুবনারীরা।

“দীপু তঞ্চঙ্গ্যা”
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
মোবাইল নং ০১৮৩৭৮৩৩২২০

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

আলীকদম উপজেলায় গ্রাউস এর উদ্যোগে ইয়ুথ গ্রুপ গঠন

প্রকাশিত : ১০:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩