১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের কটিয়াদির গচিহাটা রেলস্টেশনের পয়েন্টে ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে যায়। এতে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে এতে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি জানান, এর ফলে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করবে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ভয়াবহ তাপপ্রবাহে ইউরোপ: ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে ৩,৭০০ মৃত্যু

ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত : ০৭:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩