০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইল শহরের কাগমারা পন্ডিতপাড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার মো. ওয়াহাব মিয়ার মেয়ে মোছা. ওয়াছেনা আক্তার ও মো. জাহাঙ্গীরের ছেলে মো. রিহান মিয়া। মো. ওয়াহাব ও মো. জাহাঙ্গীর সম্পর্কে খালাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর মো. সাইফুল ইসলাম সরকার বলেন, নিহত ওই দুই শিশু সকালে উঠানে খেলা করছিলেন। এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাদের বাড়ির সদস্যরা খোঁজাখুজির এ পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাদ আছর নামাজে জানাযা শেষে কাগমারা কবরস্থানে তাদের দাফন করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ০২:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩