বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিদ্দিকী বীরবিক্রমের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নামকরণের দাবি উঠেছে।
শুক্রবার উপজেলার সাতমোড়া ঈদগী মাঠে দোয়া ও আলোচনা সভায় বক্তারা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে শাহজাহান সিদ্দিকীর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন মনে রাখবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক ছিলেন।
বর্ণাঢ্য কর্মজীবনে সচিব ও পরে ডেসকো চেয়ারম্যানের দায়িত্ব পালন শেষে অবসরে যান।
ডা. মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, ডা. হারুন অর রশিদ, মাওলানা ইসমাইল হোসেন, প্রবাসী মো. সাঈদ, এম এ মতিন, ডা. মুজিবর রহমান, আল আমিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, শিক্ষক রিপন খান, মো. রাশেদ মিয়া, মনু মিয়া, ব্যবসায়ী মুর্শিদ মিয়া প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















