০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পটিয়ার নৌকার মাঝি হলেন আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ সংসদীয় পটিয়া আসনে বাংলাদেশ আ’লীগের নমিনেশন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগ করা মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী।

আজ (২৬ নভেম্বর) রবিবার বিকেলে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম চূড়ান্তভাবে ঘোষণা করেন। এর আগে গত ২১ নভেম্বর উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আ’লীগের মনোনয়নপত্র জমা দেন তিনি।

মোতাহেরুল ইসলাম চৌধুরী রাজনৈতিক জীবনে দীর্ঘদিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব সহ চট্টগ্রাম দক্ষিন জেলার বর্তমান আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এদিকে মোতাহরেুল ইসলামের নৌকার টিকেট নিশ্চিত হওয়ায় পটিয়া উপজেলায় আ’লীগ, যুবলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উল্লাসে মেতে উঠে।

সকাল থেকেই উপজেলা গেইটে জড়ো হতে শুরু করে কয়েক শতাধিক নেতাকর্মী।অন্য দিকে বিকাল ৪ টায় পটিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য লিটন বড়ুয়ার নেতৃত্বে উপজেলার ভেল্লাপাড়া থেকে মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি পটিয়া বাস ষ্টেশন হয়ে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে লিটন বড়ুয়া বলেন, মোতাহেরুল ইসলামকে নমিনেশন দেয়ায় তৃণমূলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। পটিয়ায় আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে উল্লাস প্রকাশ করছে আজ। ৭জানুয়ারি নৌকার বিজয় নিশ্চিত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পটিয়া আসনটি শেখ হাসিনাকে উপহার দিবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

পটিয়ার নৌকার মাঝি হলেন আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী

প্রকাশিত : ১২:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩