০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

লোকসান কমাতে মাধবপুরে চা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

চা বাগানের অব্যাহত লোকসান কমাতে সরাসরি গ্রাহকের কাছে উন্নতমানের চাপাতা পৌছে দিতে ন্যাশনাল টি কোম্পানী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান কর্তৃপক্ষ সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন। সোমবার বিকেলে এনটিসি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোছা এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এনটিসির জেনারেল ম্যানাজার সৈয়দ মাহমুদ হাসান, ডিজিএম এমদাদুল হক মিঠু, ডিজিএম (অর্থ) কেরামত আলী, ম্যানাজার দিপেন কুমার সিনহা, ম্যানাজার লিমন আহমেদ প্রমুখ। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্দ মোছা বলেন, ক্রমাগতভাবে চায়ের দর অনেক কমে গেছে। চা বিক্রয় করে এখন উৎপাদন খরচ উঠানো যাচ্ছেনা। একারনে প্রতিবছর চা বাগানে লোকসান গুনতে হচ্ছে। এখন থেকে বাগানে উৎপাদিত ২৫ ভাগ চা সরাসরি বিভিন্ন বিক্রয় কেন্দ্রে বিক্রির উদ্যেগ নেওয়া হয়েছে। এতে করে গ্রাহকরা অপেক্ষাকৃত কমদামে সরসারি চাবাগানের বিক্রয় কেন্দ্র থেকে ক্রয় করতে পারবে।

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

লোকসান কমাতে মাধবপুরে চা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত : ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩