০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৬ কেজি স্বর্ণের বার সহ ১ জন পাচার কারীকে আটক করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৬ কেজি ১৪ গ্ৰাম ওজনের ৯৬টি স্বর্ণের বার এবং একটি মোটরসাইকেল সহ ১ জন পাচার কারীকে আটক করেছে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি আজ মঙ্গলবার  বেলা ৩ টার সময় চুয়াডাঙ্গা জাফরপুরস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, তার নির্দেশনা ও পরিকল্পনায় গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো.আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে ভারতীয় সীমান্তের ৭৭/২ এস সীমান্ত পিলার হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এদিন দুপুর ১ টার দিকে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত ব্যক্তি দর্শনা হতে কার্পাসডাঙ্গা অভিমুখে যাওয়ার সময় বিজিবির সশস্ত্র টহলদল তার গতিরোধ করে।
এসময় মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করলে বিজিবি জওয়ানরা তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্ৰামের আশাদুল হকের ছেলে নাজমুল ইসলামের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে একপর্যায়ে তার মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সের মধ্য হতে ছোট ও বড় মোট ৯৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ১৬ কেজি ১৪ গ্ৰাম। আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা বলে জানানো হয়। এবিষয়ে হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে আসামিকে দর্শনা থানায় সোপর্দ ও উদ্ধার কৃত স্বর্নের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়। 
সংবাদ সম্মেলনে উপস্থিত বিজিবি’র কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইমারাত হোসেন বিজিবিএম তার প্রতিক্রিয়ায় বলেন, চোরাচালানীরা মনে করে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি ব্যস্ত থাকবে সেই সূযোগে তাদের অপকর্ম চালিয়ে যাবে। আমাদের হুঁশিয়ারি থাকবে সেটা কখনোই করতে পারবে না কেউ।
ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৬ কেজি স্বর্ণের বার সহ ১ জন পাচার কারীকে আটক করেছে বিজিবি

প্রকাশিত : ০৫:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩