০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

নির্বাচনে বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে : আনিছুর রহমান

বিএনপি নির্বাচনে আসবে কি না এটা তাদের একান্ত বিষয়। তবে তারা যদি নির্বাচনে আসার ইচ্ছা পোষণ করে তাহলে তফসিল পুনর্বিবেচনা বা নির্ধারণের সুযোগ এখনো বিদ্যমান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার ও বান্দরবন জেলার নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টার শুরু হওয়া এ মত বিনিময় সভা শেষ হয় দুপুর আড়াইটায়।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে যা করা দরকার সব নির্দেশনা প্রশাসনকে দেওয়া হয়েছে। ইসির পক্ষ থেকে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বার বার নির্বাচনে আসার আহ্বান জানানো হচ্ছে। তাদের নির্বাচনে আসার অধিকার যেমন আছে, তেমনি না আসারও অধিকার রয়েছে। তবে কাউকে বাধা দেওয়ার অধিকার কারও নেই। কেউ যদি নির্বাচনে আসার ক্ষেত্রে বাধা দেয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এখনও পর্যন্ত কক্সবাজার ও বান্দরবনের নির্বাচন পরিস্থিতি শান্তিপূর্ণ মন্তব্য করে মো. আনিছুর রহমান বলেন, তবে প্রতিনিয়ত নির্বাচনী এলাকা, ভোটার, প্রার্থীদের সঙ্গে আলোচনা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কোনো পরিস্থিতি তৈরি হলে তা সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্টরা বদ্ধপরিকর।

বিজনেস বাংলাদেশ/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

ভুয়া দলিলে জমি জবরদখলের অভিযোগ: নওগাঁয় চার সহোদরের জামিন বাতিল, গ্রেপ্তার ১; পলাতক ৩

নির্বাচনে বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে : আনিছুর রহমান

প্রকাশিত : ০৬:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩