০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় আকাশ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) সদর উপজেলার মখরপুর মোল্লা পাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে পরিবারের সাথে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় আকাশ। এরপর সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় আকাশকে দেখতে পায়।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৪:২৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩