আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা ০৫ (বুড়িচং,ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকায় বুড়িচং উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২৬ নভেম্বর দলের হাই কমান্ড এ আসনে এমপি এড.আবুল হাসেম খান কে পুনরায় নৌকা প্রতীকে মনোনয়ন দেয়।এরই ধারাবাহিকতায় ২৯ নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার,কুমিল্লা দঃজেলা আওয়ামীলীগের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু সালেক সেলিম রেজা সৌরভ,উপজেলা আ.লীগের সহ সভাপতি যথাক্রমে আবু তাহের চেয়ারম্যান,আব্দুস সালাম চেয়ারম্যান,জিএমএন জাকারিয়া,ডা.আবু মুছা,যুগ্ম সম্পাদক এবং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য মশিউর খান,মোকাম ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আলী,বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নেওয়াজ আলী সর্দার, ময়নামতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ওয়ালী উল্লাহ,কেন্দ্রীয় যুবলীগ নেতা দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম,ষোলনল ইউনিয়ন চেয়ারম্যান যুবলীগ নেতা হাজী বিল্লাল হোসেন ঠিকাদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা ইন্জি বাছির খান,উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শামীমূল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক খানঁ মেম্বার,সাধারণ সম্পাদক মাজেদ মেম্বার,ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদার, বাকশীমূল ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন,রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পারভেজ, ভারেল্লা দঃ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,ভারেল্লা উত্তর সাধারণ সম্পাদক আলিফ রায়হান আ: হামিদ,সাংগঠনিক হাজী দেলোয়ার হোসেন,যুবলীগ নেতা হাজী সেলিম, শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক তারু মিয়া,জসীম মেম্বার, উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক হাসান আহাম্মেদ সুমন,উপজেলা ছাত্রলীগ নেতা আলআমিন,ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন,উপজেলা ছাত্রলীগনেতা সাহাবউদ্দিন সোহাগ,সিফাত,স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈকত সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।উপস্থিত নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ হয়ে বলেন আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান কে বিজয় নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচং উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
মোঃ শামীম হোসেন,বুড়িচং - প্রকাশিত : ০৯:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- 66
ট্যাগ :
জনপ্রিয়




















