প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ গাজীপুর ৩ আসনের সতন্ত্র মনোনয়ন দাখিল করেছেন । এমন কর্মসূচিতে সকাল থেকেই শ্রীপুর উপজেলা চত্বর থেকে পার্টি অফিস পর্যন্ত ছিল সাধারণ কর্মী থেকে শুরু করে নেতৃস্থানীয় হাজার মানুষের উপচেপড়া ভীড়।
বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে সহকারী রিটার্নিং অফিসার গাজীপুর -৩ , এর কার্যালয়ে বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এর পক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সতন্ত্র মনোনয়ন দাখিল করেন তার ছোট ভাই সাখাওয়াত হোসেন। এর পূর্বে উপজেলা উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে ইকবাল হোসেন সবুজ ৩ আসনের সর্বস্তরের জনগণ ও তার নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন ১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে এই ৫টি বছর এই ৩ আসনের মানুষের পাশে ছিলাম। সকলকেই সাথে নিয়ে কাজ করেছি, এই আসনকে ঢেলে সাজানোর আপ্রাণ চেষ্টা করেছি। আমি প্রতিটি এলাকায় গিয়েছি, আমার সাথে এই তিন আসনের সর্বস্তরের জনগণের আত্মার সম্পর্ক রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশনা রেখেছেন সতন্ত্র নির্বাচনের । আমি দেশনেত্রীর নির্দেশনা ও সুদূরপ্রসারী চিন্তাকে শ্রদ্ধা জানিয়ে এই তিন আসনের আপামর জনসাধারণের দোয়া ও সমর্থনে সতন্ত্র প্রার্থী হয়েছি। আমার তিন আসনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই এই আসনের প্রতিটি খন্ডিত ভূখণ্ডে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু এবং মাদক যেনো মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে এমন কাজে ভূমিকা রাখতে চাই । আপনাদের আদর স্নেহ, ভালোবাসায় সিক্ত হয়ে পাশে থাকতে চাই।
এসময় তিনি আরও বলেন শ্রীপুর থেকে যারা প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলেছেন তার কেমন আওয়ামীলীগ করেন এমন প্রশ্ন রাখার পাশাপাশি সকলকে প্রতিহিংসার রাজনীতি ছেড়ে বিনয়ী হবার আহ্বান জানান। এসময় উপজেলা চত্বর প্রায় হাজারো নেতা-কর্মীদের উপচে পড়া উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।




















