দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর ) আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব চয়ন ইসলামকে বিজয়ের লক্ষে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) রাত ৯ ঘটিকার সময় উপজেলার মশিপুর দক্ষিণ পাড়া মাসুদ মেম্বারের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গাঁড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাহেব আলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঁড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন,গাঁড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাইদুল ইসলাম,ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি রওশন আলি,ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য গোলাম মোস্তফা,বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা ফেরদৌস আলমসহ মশিপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দু উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/একে




















