০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জনগনের চাওয়া পূরণে আমি অঙ্গীকারবদ্ধ

আমি একজন আওয়ামী লীগের কর্মী ও আপনাদের সন্তান হিসাবে জামালপুর সদরের জনগনের পাশে থেকে কাজ করে যেতে চাই।
এমনটি প্রতিশ্রুতি দিলেন জামালপুর সদরের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু।

শুক্রবার সকালে শহরের তমাল তলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে  জামালপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর সদর আসনের সম্মানিত ভোটার ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু সিআইপি। এ সময় তিনি বলেন আমি জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে কাজ করেছি। জামালপুর সদরের একটি পৌরসভা, ১৫ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের এবং প্রতিটি বাড়ির জনগনের সাথে দীর্ঘদিন ধরে আমি এবং আমার পরিবার কাজ করে যাচ্ছি। জনগণের চাওয়া আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করে সংসদে তাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন। আগামী দিনে আমি তাদের প্রতিশ্রুতি পূরণে সচেষ্ট থাকবো। এ সময়  জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, ডিবিসি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী, এসএ টিভির ফজলে এলাহি মাকাম সহ সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবার সহযোগিতা চাইলেন রেজাউল করিম। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

জনগনের চাওয়া পূরণে আমি অঙ্গীকারবদ্ধ

প্রকাশিত : ০৩:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩