০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

দীপু চৌধুরীর মৃত্যুতে শোকাহত মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৯:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • 389

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব পরিবার।শনিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাজেদুল হোসেন চৌধুরী দীপু। স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাজেদুল হোসেন চৌধুরী দীপুর প্রথম জানাজা আগামীকাল বাদ জোহর মতলব উত্তর উপজেলা মোহনপুরে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় নামাজে জানাজা সোমবার মতলব দক্ষিণে বাদ আসর অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল ১১টায়, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে।

ওই দিন গুলশান আজাদ মসজিদে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

দীপু চৌধুরীর মৃত্যুতে শোকাহত মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব

প্রকাশিত : ০৯:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩