কুষ্টিয়ার দৌলতপুরের দিঘলকান্দি গ্রামে দুগ্রুপের সংঘর্ষে জামাল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলেছে তার পরিবার। জামাল মোল্লা রিফায়েতপুর ইউপির দিঘলকান্দি গ্রামের মৃত আজগর মোল্লার ছেলে।
দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দিঘলকান্দি গ্রামের মোল্লা ও সরদার গোষ্ঠী একটি প্যানেল ঘোষণা করে। তাদের বিপক্ষে মন্ডল গোষ্ঠী অপর একটি প্যানেল ঘোষণা করে।
রবিবারের ( ৩ নভেম্বর ) নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল শনিবার বিকেলে দিঘলকান্দি ইজ্জত মোড়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাত ১১ টার দিকে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এঘটনায় আহত কয়েকজনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জামালের মা রহিমা বেগম বলেন, দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আমার ছেলের উপর হামলা চালায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই বাড়ীতে মারায়ায়।
এদিকে প্রতিপক্ষের লোকজন দাবী করে বলেন, জামাল দির্ঘদীন ধরে অসুস্থ ছিলো সে কারনেই তার মৃত্যু হয়েছে। আমাদের ঘায়েল করতেই তারা এটাকে হত্যার নাটক সাজিয়েছে।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভোররাতে জামাল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/একে




















