সুনামগঞ্জে তাহিরপুরের যাদুকাটা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজের পর লাশ উদ্ধার করা হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিন জন শ্রমিক। নিহতরা হলেন,উপজেলার চিকসা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নুরুল আমিন (২৭) ও একই গ্রামের মোহাম্মদ আব্দুস শহীদের ছেলে মোঃ সামায়ুন কবির (২৯)।
রোববার (৩ ডিসেম্বর)সকাল সাড়ে ৮টায় উপজেলার সীমান্ত ঘেষা নদী যাদুকাটা নদীর জামালের চর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর পূর্বে শনিবার রাতে দূর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় শ্রমিকদের সাথে কথা বলে জানাযায়,যাদুকাটা নদীতে শনিবার রাতে একদল বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকরা বারকী নিয়ে বাড়ি ফিরছিলেন একেই সময়ে যাদুকাটা নদীর জামাইলের চর এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি বাল্কহেড শ্রমিকদের নৌকার উপর উঠে যায়। এতে ১২ জন শ্রমিক নিয়ে পরিবহন কারী নৌকাটি ডুবে যায়।
পরে স্থানীয়রা ডুবে যাওয়া ১০ জন শ্রমিকদের উদ্ধার করতে পারলেও উপজেলার চিকসা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নুরুল আমিন (২৭) ও একই গ্রামের মোহাম্মদ আব্দুস শহীদের ছেলে মোঃ সামায়ুন কবির (২৯) নিখোঁজ থেকে যান। খবর পেয়ে সুনামগঞ্জ সদর ফায়ার সার্ভিস অফিস থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে আভিযান চালিয়ে আজ রবিবার সকাল ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি আরও জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




















