০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ময়মনসিংহে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

ময়মনসিংহে প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্যে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ৩ ডিসেম্বর সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্স প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভায় ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আ: কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খুরশিদ আলম, টিটিসির অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন-জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী-পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, রেদাউর রহমান, বিভাগীয় SDG বাস্তবায়ন কমিটির সদস্য সৈয়দা সেলিনা আজাদ, কে এম জহির রায়হান, মোঃ আবুল ছালাম, মোঃ সারোয়ারসহ প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং অসহায় ১০ জন প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ময়মনসিংহে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশিত : ০৯:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩