০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

সাতকানিয়া-লোহাগাড়া স্বতন্ত্র প্রার্থী মোতালেব এবং ডা. মিনহাজের মনোনয়ন বাতিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য ১২তম সাধারণ নির্বাচন, যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের শেষ কিংবা ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২০২৩ সালের ১৫ নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে।

সংসদীয় আসন নং-২৯২, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের দুই সতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করে এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।

বিষয়টি বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুন হাছান।

তিনি বলেন, এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকায় গড়মিলের কারণে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সাতকানিয়া-লোহাগাড়া স্বতন্ত্র প্রার্থী মোতালেব এবং ডা. মিনহাজের মনোনয়ন বাতিল

প্রকাশিত : ০৭:০২:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩