কুমিল্লার বুড়িচংয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এড আবুল হাসেম খানকে বিজয় নিশ্চিত করতে আওয়ামীলীগ ঐক্যমত পোষণ করেন।বুড়িচং সদর ইউনিয়নের জরইন,হরিপুর ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচনকালীন কেন্দ্র কমিটি প্রস্তুতি সভা গতকাল ৩টায় হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ নেওয়াজ আলী সর্দারের সভাপতিত্বে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইন্জি বাছির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল হাশেম মেম্বার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম,বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,জেলা পরিষদ সদস্য মশিউর খান ,এমপি কন্যা ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি,বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মাজেদ মেম্বার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু ,মিজানুর রহমান,আওয়ামীলীগ নেতা বাবুল সর্দার,আর্মী অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবদুল কানু,যুবলীগ নেতা ইব্রাহিম খলিল মনির,এনামুল হক শান্ত,আকরামুল হক লিটন,উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন,ছাত্রলীগ নেতা সাহাবউদ্দিন সোহাগ,আলআমিন,আলাউদ্দিন সহ অঙ্গসংগঠনের স্হানীয় নেতৃবৃন্দ।প্রস্তুতি সভায় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে নেওয়াজ আলী সর্দারকে আহবায়ক ও আবদুল কাদের মেম্বারকে সদস্য সচিবের দায়িত্ব দিয়ে ৫১সদস্য কেন্দ্রকমিটি ঘোষণা করেন।দলের হাই কমান্ডের নেতৃবৃন্দরা বলেন দলের মূল স্রোতের সাথে থেকে ভেদাভেদ ভুলে গিয়ে সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে নৌকার বিজয় মিছিলে রুপান্তরিত করতে হবে।
০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ
-
মোঃ শামীম হোসেন,বুড়িচং - প্রকাশিত : ০৮:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- 81
ট্যাগ :
জনপ্রিয়




















