০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

থানায় অভিযোগ দায়ের

মাদারীপুরের কালকিনিতে মৃধা ইলেকট্রনিকসের দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে।  গতকাল (০৪ ডিসেম্বর ২৩)  রাত ৯ টার দিকে কালকিনি ভূরঘাটা মজিদ বাড়ী সোহেল মার্কেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পান্নু মৃধা। অভিযোগ সূত্রে জানা যায়, কালকিনি ভূরঘাটা মজিদ বাড়ী সোহেল মার্কেটের নিচতলায় মৃধা ইলেকট্রনিকসের মালিক পান্নু মৃধা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছেন।গতকাল রাত ৯ টার সময় মোঃ ফরিদ বেপারী, শহিদ হাওলাদার, গিয়াস মৃধা, রুবেল হাওলাদার, আঃ জব্বার বেপারী পূর্ব শত্রুতার জেরে পান্নু মৃধার ইলেকট্রনিকস শোরুমে হামলা চালায় এ সময় তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। 
এ বিষয়ে ভূক্তভোগী পান্নু মৃধা বলেন আমার সাথে দীর্ঘদিন যাবত স্থানীয় বি‌ভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে  বিরোধ চলে আসছে তার জের ধরে তারা গতকাল রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আমি  প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
অভিযুক্ত গিয়াস মৃধা সাংবা‌দিক‌দের এক প্র‌শ্নের জবা‌বে বলেন আমাদের সাথে পান্নুর কোন শত্রুতা নেই সে আমাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ দিছে সেটা সম্পূর্ণ মিথ্যা পুলিশ ওই মার্কেটের  সিসি ক্যামেরা গুলা তদন্ত করে যদি আমাদের এর সাথে কোন সম্পৃক্ততা থাকে তাহলে আইন আমাদের যে শাস্তি দেয় আমরা তা মাথা পেতে নেব।
এ ব্যাপারে কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন হামলার ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত : ০৯:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩