০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ইলেকশন মনিটরিং ফোরামসহ ইসির নিবন্ধন পাচ্ছে ২৯টি সংস্থা

নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে ইলেকশন মনিটরিং ফোরামসহ আরও ২৯টি পর্যবেক্ষক সংস্থা। ২৯টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ১৫ দিনের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসি সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত ২য় বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে ২৯টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিব বরাবর লিখিতভাবে জানাতে হবে।
বিজ্ঞপ্তিটি আগামীকাল জারি হতে পারে বলে জানিয়েছে ইসি সূত্র।

ইসি জানায়, কারো বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ৬ সেট আপত্তিপত্র দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হবে। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ইলেকশন মনিটরিং ফোরামসহ ইসির নিবন্ধন পাচ্ছে ২৯টি সংস্থা

প্রকাশিত : ০৯:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩