০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর ১২৪ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১২৪ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ০৭ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুর রহমান, বিবিপি, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।

এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনী, নাইজেরিয়ান বিমান বাহিনী, রাজকীয় সৌদি বিমান বাহিনী এবং কাতার বিমান বাহিনীর সর্বমোট ১৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে সার্ভিস, ইন্টার সার্ভিস এবং জয়েন্ট সার্ভিস পরিমন্ডলে কমান্ড ও স্টাফ দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। সূচনালগ্ন থেকেই জেসিএসসি উত্তীর্ণ কর্মকর্তাগণ তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান দ্বারা সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে। প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী সকল কর্মকর্তাদের মাঝে প্রশিক্ষণ সমাপনী সনদপত্র ও কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার ওয়াকার ইউনুস, জিডি (পি) কে “বিমান বাহিনী প্রধানের ট্রফি” প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর মূল্যবান ভাষণে উত্তীর্ণ সকল কর্মকর্তাকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এই কোর্সে অফিসার প্রেরণের জন্য নাইজেরিয়া, সৌদি আরব এবং কাতার সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, উক্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ সহ অন্যান্য বাহিনীর এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

বাংলাদেশ বিমান বাহিনীর ১২৪ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

প্রকাশিত : ০৪:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩