০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চবিসাসের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে সভাপতি মাহবুব এ রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে চবির কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক নূরুল আজিম সিকদার। প্রবন্ধ উপস্থাপক ছিলেন চবি যোগাযোগ ও সাংবাদিক বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু। প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন,এ ক্যাম্পাসে সাংবাদিকরা থাকবে, তারাই জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আপনাদের কর্তব্য। আপনারা শুধু নেতিবাচক বিষয়গুলো নয় এই বিশ্ববিদ্যালয়ের ভালো দিকগুলোও তুলে ধরবেন। আপনারা এই বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেন। আপনারা হলুদ সাংবাদিকতা না করে, সবুজ সাংবাদিকতা করবেন। আপনারাই পারেন জাতির কাছে সত্য তুলে ধরতে। বাঙ্গালি হারতে জানে না। বাঙ্গালি জীবন দিবে তবুও মাথা নত করবে না। আমাদের খুব কষ্ট হয় যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর আমাদের চেয়ে এগিয়ে যায়। আমরা কনফুসিয়াস সেন্টার করেছি। অনেকে চায়না গিয়েছে। বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমরা এমও ইউ করেছি। আমরা অনেক কাজ করেছি আরও করবো। আপনারা ইতিবাচক নিউজ করবেন। অনুসন্ধান করে নিউজ করবেন। প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সাংবাদিকদের পাশে ছিলো এখনো আছে । তোমাদের যেকোনো প্রয়োজনে আমরা সহযোগিতা করবো। বঙ্গবন্ধু তনয়ীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার সারথি হিসেবে তোমাদের স্মার্ট সাংবাদিক হতে হবে।

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

চবিসাসের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত : ০৪:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩