চট্টগ্রাম-৪ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আ.লীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ডিসেম্বর) বিকাল ৫টার দিকে আ.লীগ মনোনীত প্রার্থীর সলিমপুরস্থ বাসভবনে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ্ ও পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ আ.লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম আল মামুনের সমর্থনে নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, চসিক) আসনে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম আল মামুন।
আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেন, ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়নের লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ’২০৪১ সালের মধ্যে বাংলাদেশ আ.লীগের নেতৃত্বে গড়ে উঠবে একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানবৃত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ।
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করা আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু, আকবরশাহ্ থানা আ.লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আ ম ম দিলসাদ, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামী, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, ইউপি চেয়ারম্যান মোঃ মোরশেদ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কাউন্সিলর মোঃ বদিউল আলম জসিম, শফিউল আলম চৌধুরী মুরাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দে, বারৈয়ারঢালা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগ, উপজেলা আ.লীগ, নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ৯০টি ওয়ার্ডের আ.লীগ, যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল ইউপি সদস্যবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/একে






















