নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এ্যান্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটির উদ্যোগে আজ গুরুদাসপুর উপজেলার বিল চলন শহীদ শয্য হওয়ার সরকারি কলেজে সকাল ১১ টার সময় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গুরদাসপুর উপজেলার ৭টি কিন্ডারগার্ডেনের ছাত্র-ছাত্রী স্কুল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ড প্রস্তাবিত ২০২৩ এর মোট (৩৮)হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, ঢাকা, রাজশাহী,রংপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ মোট ৩৯ টি জেলায় ১৪৭ টি কেন্দ্র একযোগে আবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
গুরুদাসপুর উপজেলার ৭টি কিন্ডার গার্ডেনের ৩৪০ জন শিক্ষার্থী এবার এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল স্কুল প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী বলেন মেধাব বিকাশের লক্ষ্যে শিক্ষার গুণগতমান উন্নয়নে বৃত্তি পরীক্ষার ভূমিকা অপরিসীম, সহকারি হল সুপার মোঃ রাশিদুল ইসলাম রাসেল, প্রতিভাকিন্ডার গার্ডেন স্কুল প্রধান শিক্ষক বলেন এবার শিক্ষার্থীরা দুইটি ক্যাটাগরিতে বৃত্তি পাবে( ১)ম জেনারেল ক্যাটাগরি , অপরটি (২)ট্যালেন্ট ক্যাটাগরি , অভিভাবকগণ তাদের সন্তানদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারায় আনন্দিত।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















