০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সালাম দিয়ে পরে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতেন তারা

এক ব্যাংক কর্মকর্তা গত ৪ ডিসেম্বর দুপুরে অফিশিয়াল কাজে রিকশা যোগে ওয়ারী র‌্যাংকিন স্ট্রিট দিয়ে যাচ্ছিলেন। ওই সময় কয়েকজন লোক রিকশা যোগে এসে সালাম দিয়ে তার রিকশার গতিরোধ করেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যান। এ ঘটনার পরেও চক্রটি ধারাবাহিকভাবে একই কায়দায় ছিনতাই করে আসছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছে পুলিশের জালে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গত বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ চক্রের মূল হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- চক্রের মূল হোতা সজল সিদ্দিক (৪৭), আবুল হোসেন (৪৭), রফিকুল ইসলাম সবুজ (২৬), মো. আরেফিন (৪৩), আমির আলী (৫৫), মোমিন প্রামাণিক (৫৬) ও মো. শাহিন (৩২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ শনিবার ( ৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সালাম পার্টির সদস্যরা গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, তারা প্রতি মাসে একই কায়দায় ১৫ থেকে ১৬টি ছিনতাই করত। চক্রের সদস্যরা ১০ থেকে ১৫ বছর ধরে সালাম দিয়ে ছিনতাই করে আসছিল। ওয়ারির মামলায় গ্রেপ্তার ৭ জনের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

তিনি আরও জানান, এই ছিনতাই করা চক্রের ৮ জন সদস্য রয়েছে। তাদের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের মূল হোতা সজলের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় ১৯ মামলা, আবুলের বিরুদ্ধে ৮টি, সবুজের বিরুদ্ধে ৭টি, আরেফিনের বিরুদ্ধে ৫টি ছিনতাই মামলা, আমির আলীর বিরুদ্ধে ৩টি ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সালাম দিয়ে পরে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতেন তারা

প্রকাশিত : ০৬:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩