টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নৌকার প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান খান ঘাটাইলে বিভিন্ন পেজাজীবিদের সাথে মত বিনিময় সভা করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ পেশাজীবি সমন্বয় পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ঘাটাইল সরকারী গণ উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, মহাসচিব সরকারী জি.বি.জি কলেজের প্রভাষক ওয়াহীদ সিদ্দিকী শরীফ। সকাল সাড়ে ১০টায় উপজেলার কান্দুলিয়া গ্রামের মরহুম কামাল হোসেনের জানাযা নামাজ শেষে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি সুনটিয়া,আনেহলা , মাকেরশ্বর, খায়েরপাড়া ও দিঘলকান্দিসহ বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। সাবেক ভিসি ডাঃ কামরুল হাসানকে এক নজরে দেখার জন্য সাধারণ ভোটাররা ছুটে আসেন এবং তিনি নৌকা পাওয়ায় ভোটাররা তাকে অভিনন্দন জানান এবং নৌকা মার্কায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। পরে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে ডাঃ কামরুল হাসান খান বলেন, তিনি বিজয়ী হলে ঘাটাইলকে আধুনিকায়ন এবং সন্ত্রাস ও মাদকমুক্ত ঘাটাইল গড়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান দাদু ভাই, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়া, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান খান হেস্টিংস, সাবেক মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামীলীগের সহসভপতি মোঃ লোকমান হোসেন, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাত্র নেতা সাবেক ভিপি আবু সাঈদ রুবেলসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও নেতাকর্মী ।




















