০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস পালন

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমবেত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি মনোতোষ কুমার দে,  ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবিরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা।
র‍্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় দুর্নীতি দমন বিষয়ে ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা করা হয়।
আলোচনা শেষে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখায় জেলা উপজেলা পর্যায়ে ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস পালন

প্রকাশিত : ০৯:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩