১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করছে

শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ দীপু মনি বলেছেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর মুক্ত দিবসে চাঁদপুরের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এখন তিনি ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর আজকের তরুণ প্রজন্ম। আজকে যারা প্রাথমিকে ও মাধ্যমিকে পড়াশোনা করছে সেই শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
দীপু মনি আরো বলেন চাঁদপুরের মতো এরকম মাসব্যাপী বিজয় মেলা বাংলাদেশের অনেক জেলাতেই হচ্ছে না। এই মেলার ব্যাপ্তি মাসব্যাপী ধরে রাখার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই
মুক্তিযুদ্ধের বিজয়মালা স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের সভাপতিতে ও মহাসচিব হারুন আল রশিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চাঁদপুর জেলা শাখার সভাপতি এডভোকেট জাফর ইকবাল মুন্না।
এ সময় ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার,
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এডভোকেট রনজিৎ রায় চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করছে

প্রকাশিত : ০৯:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩