০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কালিগঞ্জে ইয়াবাসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ

কালিগঞ্জে ৯০ পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক তারক চন্দ্র দাসসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, শংকরপুর গ্রামের ইসরাফিল তরফদারের ছেলে অপহরণসহ একাধিক মামলার আসামি ইকবাল হোসেন উজ্জল (২৮), একই ইউনিয়নের সোতা গ্রামের নূর মোহাম্মদ মোড়লের ছেলে আলমগীর হোসেন (২৩) এবং শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের মুজিবর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২৭)। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীক কুমার সানা ঘটনার সত্যতা শিকার করে বলেন, ৯০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে ১৫ নম্বর মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

কালিগঞ্জে ইয়াবাসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ

প্রকাশিত : ০৭:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩