০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের পাঁচ বগি লাইনচ্যুত, নিহত ১

গাজীপুরে দুর্ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের একজন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন। ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ভাওয়াল রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আসলাম মিয়া (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। আহত সাত যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানান, দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ভোরে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। সর্বশেষ খবর অনুযায়ী উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে অবস্থান করছে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের পাঁচ বগি লাইনচ্যুত, নিহত ১

প্রকাশিত : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩