০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

মাধবপুরে গাছ ফেলে লক্ষ লক্ষ টাকা ডাকাতি

হবিগঞ্জের মাধবপুরে সুরমা চা বাগানে সড়কে গাছ ফেলে কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম এমদাদুল হক মিঠু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী সহ ১৫/১৬ জনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার সহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের ৩শ গজ দক্ষিণে সুরমা চা বাগান ও তেলিয়াপাড়া চা বাগান রাস্তার মুখে এ ঘটনাটি ঘটে। ডিজিএম এমদাদুল হক মিঠু ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান, তেলিয়াপাড়া চা বাগান থেকে ফেরার পথে সংঘবদ্ধ ১০/১২জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে ৬/৭টি যানবাহন আটক করে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁেধ ফেলে। পরে ডাকাতদল ১৫/১৬জনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার সহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় ডাকাত দলের হামলায় খেজুর খাঁ সহ কয়েকজন ডাকাত দলের হামলায় আহত হয়েছেন। খবর পেয়ে মাধবপুর সাকের্লের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী দ্রুত ঘটনাস্থলে যান। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, লুন্ঠিত মালামাল উদ্ধার সহ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

মাধবপুরে গাছ ফেলে লক্ষ লক্ষ টাকা ডাকাতি

প্রকাশিত : ০৮:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩