০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উষাতনের প্রার্থীতা প্রত্যাহার

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙ্গামাটির ২৯৯নং আসনের প্রার্থীতা প্রত্যাহার করেছেন জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ ঊষাতন তালুকদার।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে হেভিওয়েট এ প্রার্থী রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বরাবরে স্ব শরীরে প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।
পরে সাবেক সাংসদ ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ঊষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, দেশে নির্বাচনের পরিস্থিতি নেই। এমতাবস্থায় দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।
প্রত্যাহার পত্র জমা দেওয়ার সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা সভাপতি ডা: গঙ্গা মানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা।
রাঙ্গামাটির রিটানিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছে, তা আমরা গ্রহণ করি। বর্তমানে নির্বাচনে চারজন প্রার্থী রয়েছে।
ঊষাতন প্রার্থীতা প্রত্যাহার করায় বর্তমানে ভোটের মাঠে রয়েছেন আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশিদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির মোঃ মিজানুর রহমান।
প্রসঙ্গত, ২০০৮ সালে প্রথমবারের মত জাতীয় নির্বাচনে অংশ নেন আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) নেতা ও  সাবেক শান্তিবাহিনীর গেরিলা কমান্ডার ঊষাতন তালুকদার। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামীলীগকে পরাজিত করে তিনি বিজয়ী হন। পরে ২০১৮ সালের নির্বাচনে তিনি আবারও আওয়ামীলীগ প্রর্থীর কাছে পরাজিত হন।
ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উষাতনের প্রার্থীতা প্রত্যাহার

প্রকাশিত : ০৩:৪৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩