শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগরের সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠান মিলনায়তনে এ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল এর সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হাফিজ উদ্দিন সরকার। বক্তব্য রাখেন গভর্নিং বডি সদস্য মনসুরুল ইসলাম মিলন, অধ্যক্ষ ওমর ফারুক, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রভাষক আব্দুল মোতালেব ,সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম,ইলিয়াস উদ্দিন আখন্দ, ইয়াসমিন নাহার, জিএম ফারুক, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এই সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের সএ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও প্রতিষ্ঠানের অসুস্থ শিক্ষক ইসলাম খানের জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবসে সফিউদ্দিন সরকার একাডেমিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- 104
ট্যাগ :
জনপ্রিয়




















