ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মুক্তিযোদ্ধা স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । (১৬ ডিসেম্বর) শনিবার বিকালে একাডেমির মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি মো. মোস্তফা কামালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. হাফিজ উদ্দিন সরকার, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. বিল্লাল হোসেন মোল্লা, একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, গভর্নিং বডির সদস্য মো. মনসুরুল ইসলাম মিলন,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, এম আব্দুল্লাহ, হাতেম আলী,কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি মোঃ ইলিয়াস উদ্দিন আখন্দ, শিফটিং সহকারি মিসেস ইয়াসমিন নাহার, শেখ জহির উদ্দিন, সহকারী অধ্যাপক মো. আব্দুল মোতালিব, সিনিয়র শিক্ষক জিএম ফারুক, অভিভাবক সদস্য অধ্যক্ষ মো. ওমর ফারুক, প্রভাষক মোঃ জান্নাতুল আকরাম, সিনিয়র শিক্ষক সুলতান উদ্দিন মোল্লা, শিক্ষক ইমরান হোসাইন প্রমুখ । আলোচনা সভা শেষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
সফিউদ্দিন সরকার একাডেমিতে মহান বিজয় দিবস পালিত
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ০৭:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- 86
ট্যাগ :
জনপ্রিয়




















