আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার ৭টি আসনের প্রতিদ্বন্দি আওয়ামীলীগের ৪জন প্রার্থী ছাড়া জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর সাথে সোমবার রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সভাহয়। এসময় প্রার্থীরা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে বলেন, যারা কোন রাজনীতির সাথে জড়িত নন এমন নিরাপরাধ লোকজনকে পুলিশ গ্রেফতার সহ নানাভাবে হয়রানী করছে। সম্প্রতি জেলার বিভিন্ন থানায় নাশকতাসহ বিভিন্ন ঘটনায় প্রায় অর্ধশত মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এজাহার নামীয় ছাড়াও অজ্ঞাত আসামী রয়েছে। পুলিশ অজ্ঞাত আসামী হিসেবে রাজনীতির সাথে জড়িত নন এমন ব্যক্তিদের হয়রানী করছে। তারা গ্রেফতার এড়াতে রাতে বাসায় থাকেন না । এমনকি অনেকেই এলাকা ছাড়া হয়েছেন। তারা ভোটের দিন কেন্দ্রে যেতে না পারলে ভোটার উপস্থিতি অনেক কম হবে। তাই অজ্ঞাত আসামী ধরা বাদ দিতে হবে। ভোটারদের নির্ভয় না দিলে তারা ভোট দিতে আসবে না এবং ভোট নিয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে না।
জবাবে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোন নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানীর শিকার না হন সে ব্যাপারে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রার্থীদের দায়িত্ব ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা। এটা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচশন কমিশন ভোটারদের কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে প্রচারনা চালাবে। সোমবার বগুড়া জেলার ৭টি আসনে প্রতিদ্বন্দি ৫৪জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীরা এসব অভিযোগ করেন।
জেলা পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন বলেন, কোন পুলিশ কর্মকর্তা যদি কাউকে হয়রানী করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময় শেষে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রতীক বরাদ্দের চিঠি প্রার্থীদের হাতে তুলে দেন। এসময় আওয়ামী লীগের ৪জন, জাতীয় পাটির ৬জন, স্বতন্ত্র সহ ৫৪জন প্রার্থী প্রতীক বরাদ্দ নেন। এর মধ্যে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে আ’লীগ, জাপা সহ ১০ জন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাপা সহ ৭ জন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাপাসহ ১১ জন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদ, জাপাসহ ৫ জন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আ’লীগসহ ৫ জন, বগুড়া-৬ (সদর) আসনে আ’লীগ, জাপা সহ ৫ জন ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আ’লীগ, জাপা,জাসদসহ ১১ জন প্রার্থী রয়েছেন। প্রতিক বরাদ্দ পাওয়ার পর প্রচারনা শুরু করেন প্রার্থীরা।
প্রতিক বরাদ্দের পর নিজ নিজ প্রতিক্রিয়ায় বগুড়া -১ আসনের স্বতন্ত্র প্রার্থী (কেটলি প্রতিক) বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মাদ শোকরানা সাংবাদিকদের বলেন, আমি নির্বাচিত হলে সারিয়াকান্দিতে একটি নৌবন্দর স্থাপন , যমুনা ও বাঙ্গালী নদীর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা সহ এলাকার সার্বিক উন্নয়নে সর্বাতœক চেষ্টা করবো। ্ জন্য সকলের সহযোগিতা চাই।
বগুড়া -৭ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সরকার বাদল বলেন, গাবতলী ও শাজাহানপুর উপজেলার সার্বিক উন্নয়নে আমি কাজ করবো। তাই আমাকে ইগল প্রতিকে নির্বাচিত করতে এলাকাবাসীর প্রতি অনুরোধ রইল।
১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বগুড়ায় প্রার্থীদের সাথে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়
-
বগুড়া সংবাদদাতা - প্রকাশিত : ০৮:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
- 75
ট্যাগ :
জনপ্রিয়




















